আন্তর্জাতিক ডেস্ক॥
বর্ষার সময়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু, এমন খবর প্রায়ই শিরোনাম হয়ে ওঠে।
তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। একটি শিশু কামড়ে মেরে ফেলেছে আস্ত একটা সাপ। তাও আবার গোখরা।
ভারতের বিহার রাজ্যে ঘটেছে এই ঘটনা।
শিশুটির নানী মতিসারি দেবী বলেন, ‘ওর মা তখন ঘরের পিছন দিকে কাজ করছিল। চুলা জ্বালানোর কাঠগুলো গুছিয়ে রাখছিল সে। পাশেই খেলছিল গোবিন্দ।
ইসরায়েলবিরোধী যুদ্ধে ১২০ দেশের সমর্থন পেয়েছিল ইরান
তখনই সাপটা বেরিয়ে আসে। সাপটাকে দেখেই গোবিন্দ সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয়। তখনই আমরা সবাই খেয়াল করি যে ওটা একটা গোখরা সাপ।’
মতিসারি দেবীর এক বছর বয়সী নাতি গোবিন্দ গত বৃহস্পতিবার একটা আস্ত কোবরা সাপ কামড়ে মেরে ফেলে এখন খবরের শিরোনামে চলে এসেছে।
বিহারের পশ্চিম চম্পারন জেলার এক ছোট গ্রাম মোহছি বনকাটোয়ার বাসিন্দা গোবিন্দর পরিবার। তার বাবা সুনীল সাহ গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন।
মতিসারি দেবী বলছিলেন, “দাঁত দিয়ে সাপটাকে কামড় দেওয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। ওকে আমরা প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম।
সেখান থেকে ওকে বেতিয়া হাসপাতালে নিয়ে যাই। এখন বাচ্চা সুস্থ আছে।”
