প্রতিনিধি :ভোলা জেলার লালমোহন থানার চরভূ ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক রিয়াজ উদ্দিনের বাড়িতে ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১০ জানুয়ারি শনিবার সকালে স্থানীয় সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগে বলা হয়, ভূমিদস্যু মাসুদ, ভূমিদস্যু আকোবালি ভূমিদস্যু গিয়াস তার ভাগ্নে রাজিব ও সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাংবাদিক রিয়াজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক রিয়াজ উদ্দিনের বাবা আবুল কালাম।এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, ভূমিদস্যু মাসুদ, ভূমিদস্যু আকোবালি মোঃভূমিদস্যু গিয়াসও তার ভাগ্নে রাজিব দীর্ঘদিন ধরে তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে শালিস ও মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো বিচার মানতে রাজি হয়নি।তিনি আরও জানান, গত ৪ জানুয়ারি সকাল ১০টার দিকে বিবাদীরা তার জমিতে থাকা ৪০টি কাঁঠাল গাছ, ৩২টি আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে যায়। এতে আনুমানিক ২,০ ০,০০০ (দুই লক্ষ) টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ কাটার সময় বাধা দিতে গেলে বিবাদীরা তার ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।আবুল কালাম বলেন, এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দেওয়া হয় এবং হামলাকারীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে ভোলা আদালতে একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।এ বিষয়ে লালমোহন থানার ওসিকে অবগত করা হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।।ভুক্তভোগীরা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
