বিশেষ প্রতিবেদক:
আন্তর্জাতিক প্রশিক্ষক প্রফেসর আকবর হাসানের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বিশেষ কর্মশালা “এসো নিজেকে গড়ি” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
Prof. MD. Akbar Hassan
Chief Resource Person & CEO, BRIDDHI – School of Professionals & School of Knowledge
একজন আন্তর্জাতিক প্রশিক্ষক, সুপরিচিত অর্গানাইজেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এবং দীর্ঘ ২৫+ বছরের শিল্প, কর্পোরেট ও একাডেমিক অভিজ্ঞতার অধিকারী একজন ব্যক্তিত্ব। উনার অভিজ্ঞতায় রয়েছে:
- Philips Bangladesh, Youngone Corporation & Mobil Oil Bangladesh Ltd. এ সিনিয়র ম্যানেজমেন্ট অভিজ্ঞতা
- বাংলাদেশ ও বিদেশে ২,০০,০০০+ পেশাজীবীকে প্রশিক্ষণ প্রদান
- ১১০০+ কর্পোরেট ও বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা
- Visiting Faculty: BRAC University, NSU, IBA, IUBAT, BIFT
- সার্টিফায়েড ইন্টারন্যাশনাল রিসোর্স পারসন, ITC (UNCTAD/WTO) Geneva এবং Faculty, CIPS London
- World Bank, GIZ, Swiss Contact সহ বহু আন্তর্জাতিক প্রকল্পে অবদান
- ২৭০০+ ভিডিও লেকচার এবং ১১৮ মিলিয়ন+ ভিউয়ারশিপ
- তিনি একজন লেখক — ৩০০০+ কোটেশন, ২০০+ কবিতা এবং ৫০+ আত্ম-চিন্তা রচনা
গত ২ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালা চলমান ছিল। সেশনের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের আত্মগঠন ও ভবিষ্যতের প্রস্তুতি,ক্যারিয়ার নির্মাণে দিকনির্দেশনা, একজন দায়িত্বশীল ও সক্ষম নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা, বাস্তব জীবন, ক্যারিয়ার, দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর
প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
প্রফেসর এ এস এম শফিকুল্লাহ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেশনে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, পেশাগত মনোভাব, স্কিল ডেভেলপমেন্ট, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক অত্যন্ত প্রভাবশালী ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর অভিজ্ঞতা, বাস্তব উদাহরণ এবং দিকনির্দেশনা উপস্থিত প্রতিটি শিক্ষার্থীকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে—এ ধরনের আত্মউন্নয়নমূলক কার্যক্রম শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর ভূমিকা পালন করে।
