মোহাম্মদ ইদরীস:
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী স্প্রিং–২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা উৎসাহের সাথে শুরু হয়েছে। ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলমান এই মেলায় শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি’তে ৫০% এবং উন্নয়ন ফি’তে ৪০% বিশেষ ছাড়ের সুযোগ থাকছে। মেলার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সুদূর আমেরিকা থেকে ভিডিও কলের মাধ্যমে কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। তিনি মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে ভর্তি কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলাকালীন শিক্ষার্থীরা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে এবং প্রতিষ্ঠানের একাডেমিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে।
