বরগুনা প্রতিনিধি
বরগুনা ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. রাশেদুজ্জামান খান অভিযোগ করেছেন, বর্তমান প্রশাসন নির্দিষ্ট দলের ভক্ত হিসেবে কাজ করছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় পথসভায় তিনি বলেন, প্রশাসন এখনও দলীয়করণের ভেতরেই রয়েছে। অন্যান্য দলের ব্যানার থাকে, আমার ব্যানার নেই।
তিনি আরও বলেন, আমি থানাকে আগে জানিয়েছি, তবু নিরাপত্তা পর্যাপ্ত দেওয়া হয়নি। তিনি মনে করেন, জনগণই তার নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি।
রাশেদুজ্জামান বলেন, এক শতাংশ ভোটের জন্য হুমকি-ধামকি ও প্রলোভন সৃষ্টি করা হয়েছে, কিন্তু জনগণ তাকে নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে মেনে নিয়েছে।
বরগুনা ২ আসনে পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা অন্তর্ভুক্ত। ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন এবং ভোটকেন্দ্র ১২২টি। এখানে ৯ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
