ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লিফলেট বিতরণ ও নির্বাচনি সভা করেছে বিএনপি। দুপুর ১২টায় উপজেলার পাহাড়পুর ইউনয়ন কর্তৃক চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগ) আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নাফ মিয়ার সঞ্চালনায় সাধারণ সম্পাদক সালাম মিয়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ সভাপতি গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী আজম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন, সহ প্রচার সম্পাদক রাশেদুল হক, জেলা বিএনপির সদস্য শরিফুর ইসাম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা বিএনপির জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদ, ইফরাদ হোসেন মাহবুর প্রমুখ।
