টাঙ্গাইল প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানবন্ধন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মানবন্ধন করেছেন শিক্ষকরা।
শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী এবং অধ্যাপক ড. নুরজাহান খাতুন।
বক্তারা একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্বেগ নিন্দা প্রকাশ করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় দাবি জানান তারা।
