নিজস্ব প্রতিনিধি॥
সমাজের ভাগ্য উন্নয়নে নানামুখী পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নকারী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া উপজেলা সমিতি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর কমিউনিটি সেন্টারে শান্তির বার্তা ছড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মো. আবুল কাশেম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের দাতা সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও আজীবন দাতা সদস্য ডা. মো. নোমান মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল এবং অ্যাটলাস শিপিং কর্পোরেশনের ডিরেক্টর ও সমিতির আজীবন সদস্য মো. আবুল ফয়েজ চৌধুরী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং সহ-সভাপতি আলহাজ্ব এবিএম মমিনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী হাম্মাদুল ওয়াদুদ, উপদেষ্টা অ্যাডভোকেট কাজী ফরিদুল হক বুলবুল, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, কাজী নজরুল ইসলাম খাদেম, বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরী, পৃষ্ঠপোষক কে এম সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সবুজসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া উপজেলা সমিতি সর্বদা আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের মাধ্যমে সবাইকে একত্রিত হওয়ার ও কুশল বিনিময়ের সুযোগ করে দেওয়ায় তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমন্বয়ক এ টি এম নিসার ভূইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট কবি হুমায়ুন কবীর ভূইয়া, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পলাশ এবং সহ-সাধারণ সম্পাদক মো. বেলায়েত সরকার। সবশেষে মাওলানা মো. আনোয়ার হোসাইন মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
