নিজস্ব প্রতিবেদক:
বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় বোরহান উদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি কে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে,
দীর্ঘদিন ধরে তিনি ১০ নং কুতুবা ইউনিয়ন এর গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক ও উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানবিক সহায়তা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনন্য। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন বলে আশ্বস্ত করেন।
রাজনৈতিক জীবনে মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি বর্তমানে বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়ন এর স্বেচ্ছাসেবক দলের দুই দুই বারের সভাপতি দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ঢাকা মহানগর দক্ষিণ এর সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের দাবী,
কুতুবা ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় মোঃ তৌসিফ হোসাইন হারুন ফরাজি একজন যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব।
তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ১০ নং কুতুবা ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ।
