দিনাজপুর প্রতিনিধি
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ২০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামবাসীর জন্য এ আয়োজন করেন ব্যবসায়ী মো. আহসান হাবীব।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, চাল, ডাল, তেল, আলু, চিনি, সেমাই, বুট ও মুড়ি। আয়োজকরা জানান, অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন।
এ সময় অনুষ্ঠানে একটি ইসলামিক প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম, মোকসেদুল ইসলাম, মো. ইরফান আলী, আব্দুর রহিম, আব্দুল খালেক, হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মো. মামুনুর রশিদ ও হাফেজ মো. নাজিম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
