নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রসাশনের উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দিবসটি উপলক্ষে স্টেডিয়ামে কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এ সময় পুলিশ আনসার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া জেলার পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী ও বেলাব উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালিত হয়েছে।
