অনলাইন ডেস্ক
বগুড়ায় মৃত ও পঙ্গু শ্রমিক এবং শ্রমিক সদস্যর মেয়ের বিবাহের জন্য এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের ইসলামপুর হরিগাড়ি মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পিন্টু।
অনুষ্ঠানে ৮১জন মৃত শ্রমিক সদস্যদের পরিবারের প্রত্যেককে ৩০ হাজার এক টাকা করে মোট ২৪ লাখ ৩০ হাজার একাশি টাকা, ৪৯ জন শ্রমিক সদস্যর মেয়ের বিবাহের জন্য প্রত্যেককে ৬ হাজার এক টাকা করে মোট ২ লাখ ৯৪ হাজার ১৩০ টাকা ইউনিয়নের তহবিল থেকে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। সেই সাথে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী, অন্ধ ও বৃদ্ধ শ্রমিকদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
