সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে মাদকের টাকা না পেয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার জানান, উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভা চলছিল। ওই সময় হুমায়ুন কবির পরিষদে এসে চেয়ারম্যানের চেয়ার, ডেস্কসহ কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করে। তার অভিযোগ, মাদেকর টাকা না পেয়ে হুমায়ুন কবির এ ঘটনা ঘটিয়েছেন।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, ঘটনাটি জানার পর চেয়ারম্যানকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
