ঝিনাইদহ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ১ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়। এ সময় গোল্ডেন এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান, মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন, মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ঈদের উপহার হিসেবে ওই এলাকার ১ হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই কার্যক্রম বলে জানান আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস তাদের।
