অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শহরের পূর্ব পাশের গুরুত্বপূর্ণ সড়ক সুইহান স্ট্রিটে এই ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোর থেকেই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়। রাতজুড়ে বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় আরও কয়েকটি দেশ।
